ওয়াদুদ ভূঁইয়া
ওয়াদুদ ভূঁইয়া একজন পর্বত্য উন্নয়নপন্থী রাজনীতিবিদ, যার পরিবার শিক্ষা, সেবাব্রত এবং ঐতিহ্যে সমৃদ্ধ—মানবিক মূল্যবোধে গড়া এক প্রজ্ঞাবান উত্তরাধিকার।
ওয়াদুদ ভূঁইয়ার পরিবার ও উত্তরাধিকার
ওয়াদুদ ভূঁইয়ার পিতা হাজি সালেহে আহাম্মেদ ভূঁইয়া ছিলেন সমাজসেবায় নিবেদিত একজন ব্যবসায়ী। তাঁর মা হাজি বিয়া সালেহ ছিলেন একজন শিক্ষিত, আদর্শ গৃহিনী যিনি সন্তানদের মানবিকতা ও পরিবেশ সচেতনতার শিক্ষায় উদ্বুদ্ধ করেছেন। এই পরিবারের সহানুভূতি ও সাহায্যকারিতা অনেক প্রতিবেশী এবং দরিদ্র শিক্ষার্থীদের উন্নত জীবনের পথে এগিয়ে দিয়েছে। তিনি নিজে দুই কন্যা বাঁশরী ও অপ্সরীর জনক, যারা ২০০১ এবং ২০০২ সালে জন্মগ্রহণ করেন।ভ্রাতৃপরিবার
১. বড় ভাই – হাজি সাহাব উদ্দিন ভূঁইয়া: সমাজসেবক ও ব্যবসায়ী, রামগড়ের বাসিন্দা। ২০১২ সালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর ছয় ছেলে ও দুই কন্যা রয়েছে। সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য:- দাউদুল ইসলাম ভূঁইয়া (বিএ): প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চট্টগ্রামে বসবাস করেন
- শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ (এমএসএস): ব্যবসায়ী, পত্রিকার সম্পাদক ও রামগড় উপজেলা চেয়ারম্যান
- অহিদুল ইসলাম ভূঁইয়া মুরাদ: পরিবহন ব্যবসায়ী, খাগড়াছড়িতে বসবাস
- সাইফুল ইসলাম ভূঁইয়া রিয়াদ (বিএসএস): ইন্টেরিয়র ডিজাইন শিক্ষার্থী, চট্টগ্রামে বসবাস
- মাজেদুল ইসলাম ভূঁইয়া সাজ্জাদ (বি.এ): ব্যবসায়ী, ফেনীতে বসবাস
- শরীফুল ইসলাম ভূঁইয়া আসাদ (বিবিএ): ছাত্র নেতা, খাগড়াছড়িতে সক্রিয়
- নুরুন নাহার রীনা: গৃহিনী, ফেনীতে বসবাস
- কামরুন নাহার কামরুন: নারী উদ্যোক্তা, চট্টগ্রামে আত্মকর্মে নিয়োজিত
২. দ্বিতীয় ভাই – হাজি আলতাফ হোসেন ভূঁইয়া: সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা; চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি করেছেন এবং ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। তিনি সাত কন্যা ও এক পুত্রের জনক:
- রোকসানা আক্তার শিউলি: বিএ, স্বামী কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক
- শামীমা আক্তার শম্পা: এমএসএস, স্বামী ব্যবসায়ী
- নাজমা আক্তার রুম্পা: এমবিএ, ইউআইটিএস-এ প্রভাষক
- ফারজানা আক্তার টুম্পা: সাংবাদিকতায় মাস্টার্স, স্বামী ব্যাংক কর্মকর্তা
- ফারহানা আক্তার লোপা: ইংরেজি সাহিত্যে মাস্টার্স, শিক্ষক
- ফাহমিদা আক্তার ইলা: এলএলএম, সাউদার্ন ইউনিভার্সিটিতে কো-অর্ডিনেটর
- তারজিন আক্তার অন্তি: বিবিএ শিক্ষার্থী
- জুনায়েদ হোসাইন আকিব: নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত
৩. তৃতীয় ভাই – বেলায়েত হোসেন ভূঁইয়া: সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র। তিনি ২০১৬ সালে মৃত্যুবরণ করেছেন। তাঁর চার ছেলে ও চার মেয়ে:
- হাসনাত মোর্শেদ ভূঁইয়া: কম্পিউটার সায়েন্সে স্নাতক, সহকারী কমিশনার
- সাফায়েত মোর্শেদ ভূঁইয়া: মানব-সম্পদে এমবিএ, বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত
- ইশতিয়াক মোর্শেদ ভূঁইয়া: এলএলবি শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব লন্ডন
- ননী হায়দার: মৃত্যুবরণ করেছেন; তাঁর সন্তানরা শিক্ষিত ও কর্মঠ
- সৈয়দ আবদুল্লাহ হায়দার: রয়েল ক্যাপিটালে কর্মরত
- সৈয়দ মহিউদ্দিন হায়দার: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রকল্প কর্মকর্তা
- সৈয়দা মুর্শিদা আক্তার: গৃহিনী
- সৈয়দ আছিব উদ্দিন হায়দার: ঢাকা কলেজে রাজনীতি বিজ্ঞানে অধ্যয়নরত

